
সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
দেশের প্রতিটি জনপদে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির একজন তরুণকে একই সাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য; তাই ইসলামী ছাত্রশিবির মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার কাছে ইসলামের সুমহান সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হউন ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের স্থায়ী ও চূড়ান্ত দিকনির্দেশনা
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।
৫ দফা কর্মসূচি
দাওয়াত
তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা।

সভাপতির শুভেচ্ছা বক্তব্য
মোস্তাকিম আহমেদ
এদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির প্রকল্প নিয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির। সে লগ্ন থেকে অদ্যাবধি দেশের ক্রান্তিকালীন সময়ে সম্মুখ সারিতে থেকে সংকট উত্তরণে সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা রেখেছে এ সংগঠন।

সভাপতির শুভেচ্ছা বক্তব্য
মোস্তাকিম আহমেদ
এদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির প্রকল্প নিয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির। সে লগ্ন থেকে অদ্যাবধি দেশের ক্রান্তিকালীন সময়ে সম্মুখ সারিতে থেকে সংকট উত্তরণে সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা রেখেছে এ সংগঠন।

ঢাকা কলেজ পরিচিতি
ঢাকা কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয় এবং সারা দেশের ছাত্র-ছাত্রীদের জন্য একটি আদর্শ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। ঢাকা কলেজের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গভীর সম্পর্ক রয়েছে।
এহতেসাব বা পরামর্শ

এহতেসাব মানে অনুসন্ধান, সমালোচনা, পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই, মূল্যায়ন, ফলাফল প্রত্যাশা, পুণ্য, নেকি বা সওয়াবের আশা ও আত্মজিজ্ঞাসা ইত্যাদি। মুহাসাবা শব্দটি আরবি হিসাব শব্দ থেকে এসেছে। হিসাব শব্দটি এসেছে হাসব শব্দ থেকে; যার আভিধানিক অর্থ হলো যথেষ্ট, পর্যাপ্ত, যথাযথ ইত্যাদি।


